নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৫ জুন ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৫ জুন ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন
নিয়ামতপুরে  ৪০০ গ্রাম গাঁজাসহ  গ্রেপ্তার ১
নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী  অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার  (১৫ জুন) দুপুরে   উপজেলার সদর ইউনিয়নের কোচপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাধন চন্দ্র

(৩২)। বাবার নাম সুদির মহন্ত। বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কোচপাড়া  গ্রামে। 

থানা-পুলিশ  সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার ওসির নির্দেশনায় সহকারী উপপরিদর্শক 

(এএসআই) জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স

নিয়ে উপজেলার কোচপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। 

 অভিযানকালে সাধন চন্দ্রকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।