নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

Bail granted to 4 people including Sajedul
অনলাইন ডেস্ক ২৪ জুন ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ২৪ জুন ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন
--সংগৃহীত ছবি

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) শুনানি শেষে ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন।  

এর আগে মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের উদ্দেশ্যে রাজধানীর বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে ভোররাতে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে বাড়ির প্রধান ফটকে তালা থাকায় এবং নিরাপত্তাকর্মীদের অসহযোগিতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশে বাধার মুখে পড়েন। এ সময় শুভ্রর ব্যক্তিগত গাড়িচালক ও দেহরক্ষীকে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায় বলেও দাবি করা হয়েছে।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে হেফাজতে নেওয়া হয়।