জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ

Protest against verdict against JSD President Hasanul Haque Inu
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুন ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুন ২০২৬ ০৮:০৭ অপরাহ্ন
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর কারাদন্ডের রায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা জাসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এ উপলক্ষে  বিকেল সোয়া পাঁচটায় চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে এসে ক্লাব সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেয়। 

সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জাসদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, আদালত হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ যে রায় দিয়েছে, জাসদ তা প্রত্যাখ্যান করেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার রায়।