পদ্মায় গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

Two SSC examinees missing
নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
পদ্মায় গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল বিকেল ৪টা থেকে অভিযান শুরু করেছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রফাজিপাড়া গ্রামের মো. জেমের ছেলে রিফাত আলী (১৭) এবং বড়াইপাড়া গ্রামের আলমের ছেলে মো. রাসেল (১৬)। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, স্কুল ছুটির পর বাড়ি না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাজশাহী থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে অংশ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফ হাসান শুভ বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখনো নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।