বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Newly elected committee of BPJA Rajshahi branch takes charge
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুন ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ৩০ জুন ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার চলমান কমিটির সভাপতি মো: শরিফুল ইসলাম তোতা নব-নির্বাচিত কমিটির সভাপতি সামাদ খানের  নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাত ৮টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিপিজেএ রাজশাহী শাখার নিজস্ব কার্যালয়ে দায়িত্ব গ্রহন করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি সামাদ খান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আজীবন সদস্য মো: আব্দুল জাবীদ অপু, সানশাইনের ব্যবস্থাপনা  সম্পাদক নূরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ , সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন সৌরভ ও কার্যনির্বাহী সদস্য রাশেদুল রহমান রাসেল।  সাবেক সহ-সভাপতি আলী এহসান (তুহিন), সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম (শামিম), সদস্য,শাহিন খান, আ.ন.ম  মুক্তার হোসেন।