নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১

1 arrested with brewing equipment
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৪ জুলাই ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৪ জুলাই ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন
নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১
নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুর থানার  মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শ্রী দিপু পাহান(৩০)। বাবার নাম রাজেন্দ্র পাহান। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার   কালাচিতা গ্রামে। দিপু পাহান ধাউরিয়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকেন। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম  ৮নং বাহাদুরপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালায়। অভিযানে আনুমানিক  ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ দিপু পাহানকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে  চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, গ্রেপ্তারকুত ব্যক্তি দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। তাঁর  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।