রাজশাহীর চারঘাটে বিজিবির অভিযানঃ ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পল্টন আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিয়মিত বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউসুফপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পল্টন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করা হয়।
এ বিষয়ে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর দায়িত্বশীল সূত্র জানায়, জব্দ করা মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর বা জমা দেয়া হয়েছে।এছাড়া ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।