দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা এনসিপির

Announcement of the 'July Padayatra' program
অনলাইন ডেস্ক ০৪ জুলাই ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৪ জুলাই ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা এনসিপির
--সংগৃহীত ছবি : ফোকাস বাংলা নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং এর আকাঙ্ক্ষা নতুন প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৪ জুলাই) রাজধানীর রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করবে এনসিপি। আগামী ৬ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হবে।

একইসঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে শুরু হবে এ পদযাত্রা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা।