রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

Couple arrested with 937 pieces of Yaba
নিজস্ব প্রতিবেদক রাজশাহী: ৩০ জুলাই ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক রাজশাহী: ৩০ জুলাই ২০২৬ ০৮:৩১ অপরাহ্ন
রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা আলামিন ইসলাম (৩২) ও তাঁর স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)।

বৃহস্পতিবার (৩০ জুলাই)দুপুরে নগরের শাহমখদুম থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নগর পুলিশ কমিশনারের কাছে গোপন তথ্য আসে যে, ওই দম্পতি বাসায় মাদক মজুত রেখে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করছেন। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং নিজেই অভিযানের তদারকি করেন।

পরে রাত পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকার শহীদ জিয়া পার্কসংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া আলামিন ইসলামের বিরুদ্ধে আগের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।