মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Convicted drug case suspect arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ আগস্ট ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ আগস্ট ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন
মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক একজন আসামি গ্রেপ্তার হয়ছে।

সিপিসি-২, র‌্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজারের উখিয়ার বালুখালী মরাগাছ তলা এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক একজন আসামি গ্রেপ্তার হয়ছে।


রোববার ৯ আগস্ট দুপুরে গ্রেপ্তার আবুল জান্নাত (৪২) উখিয়ার পালংখালী ইউনিয়নের এফসিএন-১১৭৩৫৩, ব্লক- সি/৬, ক্যাম্প-০৯ (বলি বাজার), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল কালামের পুত্র।  


গ্রেপ্তার ব্যক্তি উখিয়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। বিজ্ঞ আদালত উক্ত আসামিকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আসামি সাজা এড়ানোর লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।