রাজশাহীতে রেলওয়ে কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ২

Arrest 2
রাজশাহী প্রতিনিধি:- ১৪ আগস্ট ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন আইন-আদালত
রাজশাহী প্রতিনিধি:- ১৪ আগস্ট ২০২৬ ০৬:১৪ অপরাহ্ন
রাজশাহীতে রেলওয়ে কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ২
রাজশাহীতে রেলওয়ে কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ২

গত ৭ আগস্ট সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (রাজশাহী)  আহসানুল্লাহ ভূঁইয়া ও রেলওয়ে কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।


গ্রেফতার ব্যক্তিরা হলেন—আবুল হাসেম (৪৬) ও বাবু (৫০)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জামতৈল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


রাজশাহী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় জামতৈল বাজার  এলাকার একটি বাসা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।