২৫ আগস্ট চলবে পদ্মা এক্সপ্রেস, অফ-ডে প্রত্যাহার

Padma Express to run on August 25
রাজশাহী প্রতিনিধি:- ২১ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ২১ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
২৫ আগস্ট চলবে পদ্মা এক্সপ্রেস, অফ-ডে প্রত্যাহার
রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

যাত্রী চাহিদা পূরণ ও রেলের রাজস্ব আয় বাড়াতে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। ফলে আগামী ২৫ আগস্ট মঙ্গলবারও ট্রেনটি স্বাভাবিক নিয়মে চলাচল করবে।


বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ আগস্ট জারি করা এক চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।


রেলওয়ের চিঠি অনুযায়ী, আন্তঃনগর ৭৬০/৭৫৯ নম্বর পদ্মা এক্সপ্রেস রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ২৫ আগস্ট চলাচল করবে। যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে এবং রেলের রাজস্ব আয়ের স্বার্থে ওই দিনের অফ-ডে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা এক্সপ্রেস রাজশাহী-ঢাকা রুটের গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনগুলোর একটি। বিশেষ করে কর্মদিবস ও ছুটির আগে এ ট্রেনে যাত্রী চাপ বেশি থাকে। ফলে অফ-ডে প্রত্যাহারের সিদ্ধান্তে ওই দিন অতিরিক্ত যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হয়েছে।