তানোরে রক্ষাগোলা সমন্বয় কমিটির সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Administration exchanges views with Tanore Raksha Gola Coordination Committee
নিজস্ব প্রতিবেদক: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
তানোরে রক্ষাগোলা সমন্বয় কমিটির সঙ্গে প্রশাসনের মতবিনিময়
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সভাকক্ষে সিসিবিভিও’র আয়োজনে এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সরকারি সেবা প্রাপ্তির বিষয়ে মতামত তুলে ধরা হয়।


সভাপতির বক্তব্যে শিব শংকর বসাক বলেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উপজেলা প্রশাসন। সেবা নিতে কোনো সমস্যা হলে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যৌথভাবে কাজ করলে এসব সমস্যা থাকবে না। আমরা সম্প্রীতির দেশ গড়ব।