সাগর-রুনি হত্যার বিচার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Demand for Sagar-Runi murder trial and withdrawal of harassment case
রাজশাহী প্রতিনিধি :- ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি :- ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার বিচার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
সাগর-রুনি হত্যার বিচার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। 


মঙ্গলবার১৫ (সেপ্টেবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে,রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত  মানববন্ধন থেকে দেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার জোর দাবি জানানো হয়।

 রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা, মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সাগর-রুনি হত্যার দীর্ঘ বছর পার হলেও এখনো প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।


কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।


রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করার সব ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে। তিনি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করাসহ দেশের যেকোনো প্রান্তে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান