স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

Mirza Abbas
অনলাইন ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১ অপরাহ্ন
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
--সংগৃহীত ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে তার মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২ সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেন মির্জা আব্বাস।

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ নেওয়া হয় সিঙ্গাপুরে। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

মির্জা আব্বাস বর্তমানে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় চিকিৎসার কারণে তিনি দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিলেন। তার দেশে ফেরার মধ্য দিয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।


বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার দেশে ফেরাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরায় দলটির নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন।