শাহমখদুম কলেজে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা

Workshop on Cyber ​​Security and Information Protection
ছোটন সরদার, রাজশাহী ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন সারা বাংলা
ছোটন সরদার, রাজশাহী ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন
শাহমখদুম কলেজে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা
ছবি - বিজয় বাংলা

নিরাপদ সাইবার স্পেস গড়ি, ডিজিটাল যুগে সুরক্ষিত থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর শাহমখদুম কলেজে সাইবার নিরাপত্তা সচেতনতা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর  শাহ মখদুম কলেজে আন্তঃ প্রজন্ম ভিত্তিক  এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি - রাজশাহী কোয়ালিশন টিমের আয়োজনে   নারী ও তরুণ প্রজন্মের জন্য নিরাপদ সাইবার পরিসর নিশ্চিত করা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং অনলাইনে সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

রাজশাহী কোয়ালিশন টিমের লিড অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাহমখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী কোয়ালিশন টিমের সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা।

কর্মশালায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা বিষয়ে মূল আলোচনা করেন এম এ এফ-এর প্রতিষ্ঠাতা এবং রাজশাহী কোয়ালিশন টিমের সদস্য মো. জুলফিকার আলী হায়দার এবং  জাকিরুল ইসলাম।

এ ছাড়া কর্মশালায় রাজশাহী কোয়ালিশন টিমের সদস্য আলিমা খাতুন লিমা, মেন্টর প্রমিলা কিস্কুসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও তরুণদের সাইবার হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহারসহ বিভিন্ন অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ওপর তাঁরা গুরুত্ব দেন।