তানোরের গোল্লাপাড়া বাজারে গ্রিল কেটে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি

Pesticides worth Tk 2.4 million stolen after grilling in Gollapara market
নিজস্ব প্রতিনিধি:- ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন
তানোরের গোল্লাপাড়া বাজারে গ্রিল কেটে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি
তানোরের গোল্লাপাড়া বাজারে গ্রিল কেটে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি

রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে এক সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোতলার জানালার গ্রিল ও ভেতরের গোডাউনের তালা কেটে বহুজাতিক কোম্পানি সিনজেনটার বিপুল পরিমাণ মূল্যবান কীটনাশক লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০০ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোল্লাপাড়া বাজারের ‘ইসলাম ট্রেডার্স’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। 

এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী  মনিরুল ইসলাম  অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে তানোর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকানমালিক শাটার বন্ধ করে তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁর বাবা দোকান খুলতে এসে দোতলার জানালার গ্রিল এবং ভেতরের গোডাউনের তালা কাটা অবস্থায় দেখতে পান।

 পরে গুদামে তল্লাশি চালিয়ে দেখা যায়, অত্যন্ত উচ্চমূল্যের সিনজেনটা কোম্পানির ইনসিপিও ৮০ মিলিলিটারের ৮১ কার্টন, ইনসিপিও ১০০ মিলিলিটারের ৫৪ কার্টন এবং এমিস্টার টপ ২০ মিলিলিটারের ২০ কার্টন কীটনাশক নিয়ে গেছে চোরেরা।

গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান জানান, বাজারে নাইট গার্ডদের নিয়মিত পাহারা চলা অবস্থাতেই চোরচক্র দোকানের পেছনের অংশে দোতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। গভীর রাতে সিনজেনটা কোম্পানির সবচেয়ে দামি কীটনাশকের কার্টনগুলো একটি চার্জার ভ্যানে তুলে মূল সড়ক দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় চক্রটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।