সাংবাদিক আবু জাফর সূর্যকে আটক

Abu Jafar Surya arrested
অনলাইন ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটক
--সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠকে মিলিত হওয়ার অভিযোগে সাংবাদিক আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কার্যালয়টিতে অভিযান চালায় মতিঝিল থানা পুলিশ। সেখান থেকে শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। এই তালিকায় আবু জাফর সূর্যও রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছে মতিঝিল বিভাগের পুলিশের একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। তথ্য অনুযায়ী দুপুরের পর সেখানে অভিযান চালানো শুরু হয়। সেখান থেকে একজন সাংবাদিককেও আটক করা হয়েছে। তার নাম আবু জাফর সূর্য বলে জানতে পেরেছি। তিনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। অন্যদের সাথে তাকেও গাড়িতে তোলা হয়েছে। তাদেরকে  মতিঝিল থানা হাজতে রাখা হয়েছে।’ 

আবু জাফর সূর্য শেখ হাসিনার পলায়নের পরে কয়েক মাস গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি আবারো তিনি মিডিয়াপাড়ায় সক্রিয় হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার পক্ষে বয়ান তৈরির জন্য বিভিন্ন সময়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন।

এছাড়াও, তিনি শেখ হাসিনার সময়ে সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে বিভিন্ন পত্রপত্রিকায় বেতন সংক্রান্ত ঝামেলা হলে সেখানে ছুটে যেতেন এবং মালিককে চাপ দিয়ে মীমাংসার নামে বাড়তি সুবিধা আদায় করতেন বলেও মিডিয়াপাড়ায় জনশ্রুতি রয়েছে।