শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Demand for construction of permanent dam to prevent erosion of Padma River
রাজশাহী প্রতিনিধি :- ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি :- ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯ অপরাহ্ন
শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের জাইটপাড়া গ্রামের পদ্মা নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়  নদী তীরবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতিবছরে একই স্থান থেকে অন্য স্থানে বসতবাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছে, নদী তীরবর্তী মানুষের বসতভিটা, ফসলি জমি ও সরকারি বিদ্যালয় বিলীন হয়েছে এবং বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে স্থানীয় সড়ক ও যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে এলাকার মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

বক্তারা আরও বলেন, ভাঙন ঠেকাতে সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

জাইটপাড়া গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর বলেন, আমার ২২ বিঘা জমিতে ফসল চাষাবাদ করে পরিবার চালাতাম, নদী ভাঙ্গনের কারণে পদ্মা নদীতে আমার ২২ বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে, এখন কোন উপায় না পেয়ে হরেক মালের ব্যবসা করছি, এতে নদীর তীরে আমরা বসবাস করছি, স্থায়ী দ্রুত বাঁধ নির্মাণ না হলে আমাদের বসতবাড়ি বিলীন হয়ে জাবে। 

মানববন্ধন থেকে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ নদী তীরবর্তী মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।