৪ কি.মি. উচ্চতায় অগ্নুৎপাতের ছাই, ইতালিতে রেড অ্যালার্ট জারি

Red alert issued in Italy
অনলাইন ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
৪ কি.মি. উচ্চতায় অগ্নুৎপাতের ছাই, ইতালিতে রেড অ্যালার্ট জারি
সংগৃহীত ছবি

ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে উঠেছে। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় উঠে যায় ছাইয়ের কুণ্ডলী। এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সিসিলির কাতানিয়া বিমানবন্দর সব আগমনকারী ফ্লাইট স্থগিত করেছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এ তথ্য জানিয়েছে।


তুর্কি-ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং বন্ধ করে দেয়া হয়েছে আকাশসীমার সি-১ সেক্টর। এর ফলে বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন- দুই ক্ষেত্রেই আরোপ করা হয়েছে বিধিনিষেধ।


কাতানিয়া বিমানবন্দর জানিয়েছে, মাউন্ট এতনার আগ্নেয় ছাইয়ের কারণে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।ফ্লাইট পুরোপুরি স্থগিত করার আগে বিমানবন্দরটি প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি অবতরণের অনুমতি দেয়।


পুরোপুরি স্থগিত হওয়ার আগে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে।