নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

2 arrested with 30 liters of liquor
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৬ অক্টোবর ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৬ অক্টোবর ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন
নিয়ামতপুরে ৩০  লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁড়ইল  ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাধইল গ্রামের বাবুরামের ছেলে রুবেন (৪০)। অপরজন হলেন একই গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে মোঃ সোহরাব হোসেন(৫০)। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম

উপজেলার উপজেলার পাঁড়ইল  ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।