'সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা

Discussion meeting titled
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ অক্টোবর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৮ অক্টোবর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
'সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা
'সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা

'সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও নারী নির্যাতন সহ সামাজিক সমস্যা সমাধানে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহত করণ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার ৭ অক্টোবর কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি (দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মজীবী সমবায় সমিতি) কক্সবাজার জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ এর মহাপরিচালক (গ্রেড-১) আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।


বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কক্সবাজার জেলা সভাপতি মুফতি ইউসুফ মক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন কক্সবাজার জেলা উপ-পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি সোলাইমান কাসেমী ও জেলা ওলামা দল সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ মনজুর আলম।


সভাশেষে মোনাজাত পরিচালনা করেন পেকুয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ আবদুল কাইয়ুম।


অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণ, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষকগণ ও আলেম সমাজ অংশগ্রহণ করেন।


প্রধান অতিথি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও নারী নির্যাতন সহ সামাজিক সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ গুরুত্বপূর্ণ করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের পাশে থাকার আশ্বস্ত করেন।


মতবিনিময় সভায় দারুল আরকাম প্রকল্প নিয়ে সাম্প্রতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ভিত্তিহীন খবর প্রকাশে তীব্র নিন্দা জানানো হয়। প্রধান অতিথি নিজে এসব অপপ্রচারকারিদের সমালোচনা করেন। শিক্ষক সমাজকে তাদের কাছ থেকে সজাগ থাকার আহবান জানান। তাছাড়া মাওলানা মোহাম্মদ ইউসুফ মক্কী পরিচালিত, পাহাড়তলীতে প্রতিষ্ঠিত মাদ্রাসা নিয়ে মনগড়া খবর প্রকাশে কড়া জবাব দেয়া হয়। বলা হয়, মাদ্রাসাটি এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এটি কোন ভাড়াটে প্রতিষ্ঠান নয়। তারই পৈত্রিক সম্পদ। দারুল আরকাম এবং চলমান শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আগামিতে অপপ্রচার এবং ষড়যন্ত্র করা হলেও দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয় সভা থেকে।