পবায় একতা মহিলা সমবায় সমিতির আয়োজনে দিনব্যপী "ফ্রী চক্ষু ক্যাম্পেইন" অনুষ্ঠিত
রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গেরহাটে দিনব্যাপী "ফ্রী চক্ষু ক্যাম্পেইন" অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং একতা মহিলা সমবায় সমিতির আয়োজনে দিনব্যপী "ফ্রী চক্ষু ক্যাম্পেইন" উপলক্ষ্যে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) একতা মহিলা সমবায় সমিতির হলরুমে দিনব্যাপী এসব ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব রাজশাহী, লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন।
এসময় অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়, চোখের ছানি সনাক্ত করণ, দৃষ্টিশক্তি ও চোখের সাধারণ সমস্যা পরীক্ষা করাসহ চোখ ভালো রাখার উপায় ও করণীয় এবং ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত সচেতনতামুলক পরামর্শ দেওয়া হয়।
"ফ্রী চক্ষু ক্যাম্পেইন" উপলক্ষ্যে আলোচনা সভায় একতা মহিলা সমবায় সমিতির সভাপতি মোসা: আফজিয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী ড. মো. হারুন অর রশীদ, লাইভস্টক ভ্যালু চেইন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. মনোয়ারুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশন রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী ওসমান গনি, হেইফারের প্রোগ্রাম অফিসার রেজা-ই-রাব্বি হিমেল, একতা মহিলা সমবায় সমিতির ব্যবস্থাপক আলমগীর কবির, লায়ন্স ক্লাব অব রাজশাহীর সভাপতি লায়ন ইফতেয়ার মাহমুদ বাবু ও প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন তাসলিমা খাতুন ডালিয়া, লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের প্রতিনিধি লিও মো. রাকিব হাসান ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও খুরশিদা খুশি সহ হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ওয়েভ ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব অব রাজশাহী, লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন এবং একতা মহিলা সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।