পরের আইপিএলে কি খেলবেন ধোনি

IPL
অনলাইন ডেস্ক ১৩ অক্টোবর ২০২৬ ০৩:২১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৩ অক্টোবর ২০২৬ ০৩:২১ অপরাহ্ন
পরের আইপিএলে কি খেলবেন ধোনি
--সংগৃহীত ছবি

আইপিএলের নতুন আসর ঘনিয়ে আসছে। চেন্নাই সুপার কিংসের ভক্তদের মনে প্রশ্ন ঘুরছে, এবার কি মহেন্দ্র সিং ধোনি খেলবেন? এই লিজেন্ডারি উইকেটকিপার-ব্যাটারকে খেলানো হবে কি না, ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথনকে এই প্রশ্ন করা হয়েছিল।


গত কয়েক বছরের মতো এবারও বিশ্বনাথন কোনো সরাসরি উত্তর দেননি। সবশেষ আইপিএলে একটিও ম্যাচ খেলেননি ধোনি। ওই মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজি জানায়, ইনজুরির কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। পরে চেন্নাইয়ের প্রত্যেক ম্যাচের আগে তাকে খেলানো নিয়ে ভক্ত-সমর্থকদের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। এবারও বিশ্বনাথন উত্তর দিলেন ঘুরিয়ে পেঁচিয়ে।


চেন্নাইয়ে সাবেক অধিনায়কের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথন ধোনির কোর্টে বল ঠেলে দিলেন। সরাসরি বিশ্বকাপ জয়ী অধিনায়ককেই প্রশ্ন করতে বললেন তিনি। জানালেন, এই ব্যাপারে তার পরিষ্কার ধারণা নেই।


চেন্নাইয়ে একটি স্থানীয় মিডিয়াকে বিশ্বনাথন বলেছেন, ‘এই প্রশ্নটা আপনাদের উচিত তাকে করা। আমারও তাকে জিজ্ঞাসা করতে হবে। সে চেন্নাইয়ে আসার পর তার সিদ্ধান্তের কথা আমাদের জানাবে। আমার মনে হচ্ছে চেন্নাইয়ের হয়ে তার খো চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা তো জানেন, সে এখনও একজন খেলোয়াড়।’