ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও!

cricket
অনলাইন ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১২:২৭ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও!
--সংগৃহীত ছবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। মিরপুর শের-ই-বাংলায় নিজেদের সবশেষ ম্যাচ খেলে স্বাগতিক শহরে ফিরে গেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। গতকাল ক্রিকেটাররা বিমানযোগে রাজশাহীতে পৌঁছেছেন।


এর আগের দিনই ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। যেখানে ছিল ক্রিকেটারদের পাসপোর্ট, মোবাইলসহ গুরুত্বপূর্ণ সব জিনিস। সেই গাড়ী থেকে ৮টি লাগেজ উধাও হয়ে গিয়েছে বলে খবর। 


বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। এ ছাড়া বিসিবির সিকিউরিটি বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে।


এদিকে, আজ কয়েকটি লাগেজ উদ্ধার করা গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। আশা করছেন বাকিগুলোও হয়তো পাওয়া যাবে। জানাজানি হওয়ার পর কয়েকটি উদ্ধার