কক্সবাজারে টিসিবি'র পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন
TCB-Product-Distribution
কক্সবাজার জেলায় টিসিবি'র পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ইং সদরের খুরুস্কুল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।
নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা'র সভাপতিত্বে অনুষ্ঠানে খুরুস্কুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান ছিদ্দিকী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি টিসিবি'র চলমান কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করেন। সকল প্রকার অনিয়ম ও হয়রানির উর্ধ্বে থাকতে বলেন।