রাজশাহীতে ‘আজকের দর্পন’র একযুগ বর্ষপূর্তি উদযাপিত

'Today's newspaper'
আবুল কালাম আজাদ ২২ নভেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ২২ নভেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
রাজশাহীতে ‘আজকের দর্পন’র একযুগ বর্ষপূর্তি উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ‘আজকের পত্রিকা’র একযুগ বছর পূর্তি (প্রতিষ্ঠাবার্ষিকী) উদযাপিত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ‘আজকের দর্পন’র একযুগ বছর পূর্তি (প্রতিষ্ঠাবার্ষিকী) উদযাপিত হয়েছে। আজকের দর্পন রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল আলম ইমনের সার্বিক আয়োজনে রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর অলকার মোড়স্থ মাস্টারশেফ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের দর্পন রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল আলম ইমন। সাংবাদিক শাহিন রহমান সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চেম্বার অব জার্নালিস্টের সকল সদস্য। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুন অর রশীদ বলেন, একযুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থার জায়গা করে নিয়েছে ‘আজকের দর্পন’। একটি গণতান্ত্রিক সমাজ ও সুস্থ রাজনীতির বিকাশে স্বাধীন ও সাহসী গণমাধ্যমের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীসহ সারাদেশের মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা এবং উন্নয়নের কথা পত্রিকাটি আরও নির্ভীকভাবে তুলে ধরবে বলে তিনি আশাবাদী।


​বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর ইতিবাচক সমন্বয় জরুরি। গুজব ও অপতথ্য রোধে সঠিক তথ্য দিয়ে ‘আজকের দর্পন’ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

​আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান পিপিএম বলেন, মহানগরীর নাগরিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক প্রতিবেদন কাজের গতি বাড়ায়। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে পত্রিকাটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি কামনা করেন।

​রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ১২ বছরে নিজেদের অবস্থান তৈরি করা ইতিবাচক। রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে বস্তুনিষ্ঠতা, পেশাগত মান ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে ‘আজকের দর্পন’ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— এডিটর ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা শামীমা নাইস, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক কাওসার আলী ইতি, MM অনলাইন-এর স্বত্বাধিকারী ফারহানা লুবনা মলি এবং অনলাইন সাংবাদিক ফোরাম রাজশাহীর সভাপতি মীর তোফাইল।

​এছাড়া স্থানীয় সুধীজন, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজশাহীতে কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​