গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে রাজশাহীতে নবনির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের ওরিয়েন্টেশন

Preventing sexual harassment on public transport
ছোটন সরদার ২৩ নভেম্বর ২০২৬ ০২:১৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৩ নভেম্বর ২০২৬ ০২:১৩ অপরাহ্ন
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে রাজশাহীতে নবনির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের ওরিয়েন্টেশন
রাজশাহীতে নবনির্বাচিত সড়ক পরিবহন মোটর শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গণপরিবহনে নারীদের প্রতি যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ গ্রহণ ও প্রতিবেদন তৈরির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে নবনির্বাচিত সড়ক পরিবহন মোটর শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর রাজশাহীর এসকে ফুড রেস্টুরেন্টে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

‘গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগের পদ্ধতি ও ব্যবস্থাপনা’ বিষয়ক এ ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল সড়ক, গণপরিবহন ও জনসমাগমপূর্ণ স্থানে নারীদের প্রতি যৌন হয়রানি প্রতিরোধে শ্রমিক প্রতিনিধিদের সচেতনতা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা।

ওরিয়েন্টেশনে গণপরিবহন ও জনসমাগমপূর্ণ স্থানে নারীদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি কমাতে কার্যকর অভিযোগ গ্রহণ এবং রিপোর্টিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও নারীবান্ধব যাত্রীসেবা নিশ্চিত করা, তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো এবং হয়রানির শিকার হলে অভিযোগ জানানোর সুযোগ ও পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি, অভিযোগ গ্রহণের সুনির্দিষ্ট পদ্ধতি চালু এবং এ বিষয়ে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ওরিয়েন্টেশনে স্থানীয় সরকার, পুলিশ প্রশাসন, গণপরিবহনের মালিক-শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের অভিযোগ জানানোর কার্যকর পরিবেশ তৈরি করাই এ ওরিয়েন্টেশনের অন্যতম লক্ষ্য।