উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

RASIK Administrator visits Uttara Pratidhi office
রাজশাহী প্রতিবেদক: ২৭ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিবেদক: ২৭ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন
উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনের সামনে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে গেলে তাঁকে স্বাগত জানান পত্রিকাটির সম্পাদক এনায়েত করিম। 

এ সময় রাসিক প্রশাসক রিটন উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদকীয় ও সংবাদ বিভাগের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে দৈনিক উত্তরা প্রতিদিনের পক্ষ থেকে তাঁকে উপহার দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরা প্রতিদিনের বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু, পত্রিকার প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি, মাল্টিমিডিয়া ইনচার্জ সৈয়দ মাহামুদ শাওন, সহ-সম্পাদক এজাজ মাহমুদ প্রমুখ।