নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা

Call to unite to prevent violence against women
ছোটন সরদার ২৭ নভেম্বর ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৭ নভেম্বর ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন
নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় পবা উপজেলার বিয়ানাবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠিকানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে এএলআরডি (ALRD)।

অনুষ্ঠানে বিয়ানাবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাদ, রুলাফাওয়ের পরিচালক আফজাল হোসেন, ঠিকানা সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা  এভারেস্ট হেম্ব্রম, অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি, রাহাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুন্নেসা বিউটি,সহকারী শিক্ষক সুস্মিতা সমাদ্দার, সমাজসেবক আব্দুর রউফ এবং সম্রাট রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু দিবসকেন্দ্রিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নির্যাতনের ঘটনায় দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করি এবং দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাই,ঠিকানা উন্নয়ন সংস্থা পরিচালক মোঃ শরিফুল ইসলাম।