চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরীর সময় বিস্ফোরণঃ আহত বোমা তৈরির কারিগরকে রাজশাহীতে আটক

Explosion during bomb making
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ২৭ নভেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ২৭ নভেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরীর সময় বিস্ফোরণঃ আহত বোমা তৈরির কারিগরকে রাজশাহীতে আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাত বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায়, আহত হয়ে গোপনে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলো।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাত বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায়, আহত হয়ে গোপনে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

আটকৃত নাম নাজমুল করিম ওরফে নুরুল।সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার বাসিন্দা। এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। এসআরবি-৫-এর দাবি, তিনি ককটেল তৈরির কারিগর এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত।

এসআরবি-৫-এর সদস্যরা। অভিযানের সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে তাঁকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী।

তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে নাজমুলও ছিলেন।

আহত নাজমুল প্রথমে রাজশাহী নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে পূর্বপরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।

বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। বুধবার (২৪ নভেম্বর)ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। পরদিন বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তাঁরা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন।

তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাসাটি ঘিরে ফেলেন।

ওই নারী দাবি করেন, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল তাঁকে জানান, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তাঁকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, অভিযান চালিয়ে ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। তাঁর চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে আদালতে হাজির করা হবে।