জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ পিজিডি কোর্সে ভর্তি আবেদন চলছে

12 PGD course admission applications are going on
অনলাইন ডেস্ক ০২ মার্চ ২০২৪ ০২:০১ পূর্বাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ০২ মার্চ ২০২৪ ০২:০১ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ পিজিডি কোর্সে ভর্তি আবেদন চলছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ পিজিডি কোর্সে ভর্তি আবেদন চলছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।  ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (২য় ব্যাচ) ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। 

১২টি বিষয় হচ্ছে- ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্ট্রাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা অ্যানালাইটিক্স, ফার্মিং টেকনোলজি। এই প্রোগ্রামের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুলাই।

দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও ডিগ্রি ও স্নাতকধারী প্রার্থীরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।

অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি ২০ এপ্রিলের মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগের নম্বর (০১৬৮৪২০৫৫৯১, ০১৭২৫১৭২০৩৩, ০১৬৭৩৮৩৬০৯৪)

বিবিএন/০২ মার্চ/এসডি