দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

Leaflet distribution program
অনলাইন ডেস্ক ০৬ মার্চ ২০২৪ ০৮:০৬ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৬ মার্চ ২০২৪ ০৮:০৬ পূর্বাহ্ন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

৯ মার্চ ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।  

 রিজভী বলেন, জরুরি সেবা বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি আজ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ক্ষমতাসীনরা বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পেতে ইনডেমনিটি আইন তৈরি করেছে।  

তিনি বলেন, গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ। ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।