মাতারবাড়িতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন॥ লাখ টাকা জরিমানা
Extraction of sand from the river, a fine of lakhs of rupees
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন এর দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন পরিচালিত অভিযানে এসব অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাতারবাড়ি বাজার মনিটরিং করেন। এ সময় ২ জন অসাধু ব্যবসায়িকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২টি মামলায় ৫ হাজার টাকা ও ১ হাজার টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ৩টি মামলায় ৩ জনকে মোট ১ লক্ষ ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড জানান, অভিযান চলমান থাকবে। এই বিষয়ে বাজারে বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।