কক্সবাজার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
Minister of Housing and Public Works
কক্সবাজার জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মোঃ নবীরুল ইসলাম।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:) ও পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ আগত অতিথি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।