জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল’র মায়ের পরলোক গমন

Bimal's mother passed away
নিজস্ব প্রতিবেদক ২১ মার্চ ২০২৪ ০১:৫৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২১ মার্চ ২০২৪ ০১:৫৪ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল’র মায়ের পরলোক গমন
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল’র মায়ের পরলোক গমন

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  বিমলচন্দ্র রাজোয়ারের মা খুকি বালা বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেছেন। তিনি গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে নিজ বাড়িতে পরলোক গমন করেন। এ সময়ে তাঁর বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। তিনি চার ছেলে ও চার মেয়ে, নাতী-নাতনি, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। 

শুক্রবার স্থানীয় কবরস্থানে তাঁকে বেলা ১১টার দিকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ছেলে বিমলচন্দ্র রাজোয়ার।  তার মাকে যেন সৃষ্টিকর্তা ক্ষমা করে দিয়ে স্বর্গবাসী করেন তার জন্য সকলের নিকট  প্রার্থনার আবেদন করেছেন।