নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে

রাসিক স্যানিটারী পরিদর্শকদের হোটেল ও রেস্তোরা পরিদর্শন

Inspection of hotels and restaurants by sanitary inspectors
প্রেস বিজ্ঞপ্তি ২৪ মার্চ ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন সারা বাংলা
প্রেস বিজ্ঞপ্তি ২৪ মার্চ ২০২৪ ০৭:৫৪ পূর্বাহ্ন
রাসিক স্যানিটারী পরিদর্শকদের হোটেল ও রেস্তোরা পরিদর্শন
রাসিক স্যানিটারী পরিদর্শকদের হোটেল ও রেস্তোরা পরিদর্শন

পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগরবাসীকে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে ব্যবসায়ীদের সচেতন করতে নগরীর বিভিন্ন হোটেল রেস্তোরাসমুহে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ পরিদর্শন করেছেন।


রোববার দুপুরে নগরীর লক্ষ্মীপুর ও বিন্দুর মোড় এলাকার বিভিন্ন হোটেল ও রোস্তোরায় পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের রমজানের শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় খোলা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী না রাখা, রং মিশ্রিত খাদ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।


এ সময় স্যানিটারী পরিদর্শক মোঃ আতিকুল হক, স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

বিবিএন/২৪ মার্চ/এসডি