শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলীর শোক

sad news
কক্সবাজার জেলা প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ ০৪:৪৬ পূর্বাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ২৫ মার্চ ২০২৪ ০৪:৪৬ পূর্বাহ্ন
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলীর শোক
__প্রতীকী ছবি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা অফিসে কর্মরত রেস্ট হাউজের কেয়ারটেকার (দৈনিক মজুরি) সুবল দে নিজ বাস ভবনে ১৭ মার্চ ২০২৪ সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে যান।

কক্সবাজার জোন প্রতিষ্ঠালগ্ন (১৯৯৩) থেকে চাকরি জীবনে তিনি নিষ্ঠাবান ও কর্তব্য পরায়ন কর্মচারী ছিলেন। 

তাঁর মৃত্যুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা অফিসের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নির্বাহী প্রকৌশলী মৃদুময় চাকমা।