নগরীতে জেলা পরিষদের চেয়ারম্যানের হুইল চেয়ার বিতরণ

Distribution of wheelchairs
নিজস্ব প্রতিবেদক ২৮ মার্চ ২০২৪ ০৭:৫৩ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২৮ মার্চ ২০২৪ ০৭:৫৩ পূর্বাহ্ন
নগরীতে জেলা পরিষদের চেয়ারম্যানের হুইল চেয়ার বিতরণ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতারণ করছেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী  জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান।

উল্লেখ্য, নগরীর সেখেরচক এলাকার রিক্সা চালক ফকির রজক দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় চলাফেরায় অক্ষম। তাই তার ছেলের হাতে হুইল চেয়ার তুলেদেন জেলা পরিষদের চেয়ারম্যান।

বিবিএন/২৮ মার্চ/এসডি