আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

Parliamentary Nomination Board meeting on Saturday
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।