ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, পাবেন বীমা সুবিধা

Jobs in US-Bangla Group
অনলাইন ডেস্ক ০৮ মে ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৮ মে ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ন
ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, পাবেন বীমা সুবিধা
সংগৃহীত ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপ। প্রতিষ্ঠানটির ওটিএ বিভাগ চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা গ্রুপ

পদের নাম: চিফ ফিন্যান্সিয়াল অফিসার 

বিভাগ: ওটিএ

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অন্যান্য যোগ্যতা: ব্যাংক, বহুজাতিক কোম্পানি, এয়ারলাইন, গ্রুপ অব কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে। কোম্পানি আইন, আয়কর, কর্পোরেট ট্যাক্স, ব্যক্তিগত কর, ট্যাক্স রিটার্ন, ভ্যাট, কোম্পানি আইন ইত্যাদিতে ভালো জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩০ থেকে ৪৭ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বীমা দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২১ মে ২০২৪