কক্সবাজার সৈকত এলাকা থেকে ৬ ছিনতাইকারি আটক
কক্সবাজার সমুদ্র সৈকত নিরাপদ রাখতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল রাতে সাড়াশী অভিমানে ৬ জন ছিনতাইকারি আটক করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সহ মালামাল উদ্ধার করা হয়েছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাথে ছিলেন এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও এসআই রাকিব হাসান সহ অন্যান্যরা।
বিশেষ এই অভিযানে আটকরা হলো মোঃ নূর ওরফে পেঠান (৩৬), পিতা-মৃত আঃ মালেক, দক্ষিণ ঘোনারপাড়া, কক্সবাজার, মোঃ শিহাব উদ্দিন ওরফে রাতুল হাসান (১৯), পিতা-ইমাম হোসেন, ইউছুলেরঘোনা, পাহাড়তলী, কক্সবাজার, জাহাঙ্গীর আলম (২৬), পিতা-কবির আহমেদ, দক্ষিণ নলবিলা, মহেশখালী, কক্সবাজার, সাহেদ আহমদ (২৮), পিতা-বেলাল আহমদ, সিকদারপাড়া, মহেশখালী, কক্সবাজার, তোফাজ্জল হাসনাত রনি (২৩), পিতা-মাহবুব আলম, সিকদারপাড়া, মহেশখালী, কক্সবাজার, মজিবুর রহমান (২০), পিতা-মনির আহমেদ, থানাপাড়া, ৪নং ওয়ার্ড, মহেশখালী, কক্সবাজার, মোঃ উসমান ওরফে সবুজ (২৮), পিতা-আক্তার কামাল, দরিয়ানগর বড়ছড়া, কক্সবাজার।