কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন

Upazila Parishad election
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২১ মে ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন জাতীয়
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২১ মে ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন
কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন
কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন

২১ মে মঙ্গলবার কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও ৩ উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

চকরিয়া : ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত চকরিয়া উপজেলার ১১৪ কেন্দ্রে ভোট গ্রহণ হয়। উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম (ঘোড়া) ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী (দোয়াত-কলম)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ও কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) শাকিল হাসান বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক এবং সব কেন্দ্রে কড়া নিরাপত্তা জোরদার ছিলো।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন বলেন, চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১৯ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেন। ১১৪ কেন্দ্রেই কড়া নিরাপত্তা নেওয়া হয়। উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ১০৩ জন।

পেকুয়া : পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম (মোটরসাইকেল),,মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব (দোয়াত কলম) ও রুমানা আকতার (আনারস)।

রুমানা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী। ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৩০০ জন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, নির্বাচনী প্রস্তুতি আমাদের ভালো ছিলো। সবমিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো গেছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা নেওয়া হয়। ভোটকেন্দ্রে কাউকে গোলযোগ সৃষ্টির সুযোগ দেওয়া হয়নি।

ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদে ভোটার সংখ্যা সংখ্যা ৮৮ হাজার ৭৬০। ৫টি ইউনিয়ন—ঈদগাঁও, ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ ও জালালাবাদ নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা সংখ্যা ৮৮ হাজার ৭৬০ জন। ৪৪ ভোটকেন্দ্র এখানে। ২০২১ সালের ২৬ জুলাই ঈদগাঁও উপজেলা গঠন করা হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন ৫ জন প্রার্থী। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব (টেলিফোন), ব্যবসায়ী সেলিম আকবর (আনারস), সৌদি আরবের মক্কা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম (মোটরসাইকেল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুরুল কবির (ঘোড়া) এবং কুতুবউদ্দিন চৌধুরী (দোয়াত কলম)।