মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Minister Hi-Tech Park Ltd Jobs
অনলাইন ডেস্ক : ২২ মে ২০২৪ ১১:২৫ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২২ মে ২০২৪ ১১:২৫ অপরাহ্ন
মিনিস্টার হাই-টেক পার্ক  লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।.....সংগৃহীত ছবি

মিনিস্টার হাই-টেক পার্ক  লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ এরিয়া সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২২ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও  টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক  লিমিটেড

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার 

বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং

পদসংখ্যা: ১০টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর 

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক যন্ত্রপাতি/গৃহস্থালি যন্ত্রপাতি বিষয়ে ভালো দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৪