চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

3 killed in truck-autorickshaw collision
অনলাইন ডেস্ক: ১১ জুন ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১১ জুন ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
.....সংগৃহীত ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই সবুজ (২৫) নামের একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন।

তিনি বলেন, ‘একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।