চাকরি দিচ্ছে এসএমসি, থাকতে হবে কম্পিউটারে দক্ষতা

SMC is giving jobs
অনলাইন ডেস্ক : ১১ আগস্ট ২০২৪ ০২:০৮ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১১ আগস্ট ২০২৪ ০২:০৮ পূর্বাহ্ন
চাকরি দিচ্ছে এসএমসি, থাকতে হবে কম্পিউটারে দক্ষতা
--- সংগৃহীত ছবি

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাবরেটরি টেকনোলজি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

পদের নাম: ল্যাবরেটরি টেকনোলজি অফিসার 

পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশন স্যুটে অপারেটিং ক্লিনিকাল সফটওয়্যারে দক্ষতা। যেকোনো ডায়াগনস্টিক সেন্টার/ প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে কাজের দক্ষতা।  

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৪