সরকারি চাকরি

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

Jobs in Power Development Board
অনলাইন ডেস্ক ১৫ আগস্ট ২০২৪ ০১:২৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৫ আগস্ট ২০২৪ ০১:২৯ পূর্বাহ্ন
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ....সংগৃহীত ছবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০তম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদে ৪৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২০ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 

পদসংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ৪৯ জন 

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিডিল) 

পদসংখ্যা: ৪৯টি 

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/ পাওয়ার/সিডিল) ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। 

চাকরির ধরন: অস্থায়ী 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২০ আগস্ট ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৫৮ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪