চুক্তিতে সচিব হলেন অবসরে যাওয়া ৫ অতিরিক্ত সচিব

5 additional secretaries who retired
অনলাইন ডেস্ক : ১৭ আগস্ট ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৭ আগস্ট ২০২৪ ০৯:২২ পূর্বাহ্ন
চুক্তিতে সচিব হলেন অবসরে যাওয়া ৫ অতিরিক্ত সচিব
অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।......সংগৃহীত ছবি

অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিব হওয়া এই কর্মকর্তাদের পাঁচজনই বিসিএস ৮২ ব্যাচের।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গণিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

উল্লেখ্য, তারা আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান।