চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

BNP meeting with Chinese ambassador
অনলাইন ডেস্ক ২১ আগস্ট ২০২৪ ০২:৩৭ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২১ আগস্ট ২০২৪ ০২:৩৭ পূর্বাহ্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিকসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।