সুপ্রিম কোর্টে এক আইনজীবীকে অন্য আইনজীবীর ছুরিকাঘাত
Md. Ashraful Islam
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করেছেন অপর এক আইনজীবী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপর সাড়ে ১২টার পর আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম নামের এক আইনজীবী আমাকে ছুরিকাঘাত করেন।